ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

বেনাপোলে বীর মুক্তিযোদ্ধা আবু শামাকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

বেনাপোল (যশোর) প্রতিনিধি
প্রকাশিত: ২০:৩৭, ২৯ মে ২০২৩
বেনাপোলে বীর মুক্তিযোদ্ধা আবু শামাকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন
ছবি: ডেইলি বাংলাদেশ

রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা মো. আবু শামা মিয়ার দাফন সম্পন্ন হয়েছে। সোমবার সকালে যশোরের বেনাপোল পোর্ট থানার ভবারবেড় পশ্চিমপাড়া জামে মসজিদ সংলগ্ন কবরস্থানে তাকে দাফন করা হয়।

এর আগে তার জানাজা অনুষ্ঠিত হয়। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৭৫ বছর।

মুক্তিযোদ্ধা মো. আবু শামা মিয়ার দাফনের আগে বেনাপোল পোর্ট থানা পুলিশের একটি দল গার্ড অব অনার প্রদান করে। 

Advertisement

এ সময় শার্শা উপজেলার নির্বাহী কর্মকর্তা নারায়ণ চন্দ্র পাল, বেনাপোল পোর্ট থানার ওসি কামাল হোসেন ভূইয়া, শার্শা উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মোজাফফর হোসেন, বেনাপোল কমান্ডার শাহ আলম, উপজেলা যুবলীগের সভাপতি অহিদুজ্জামান অহিদ, বেনাপোল পৌর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি জুলফিকার আলী মন্টু, উপজেলা ও বেনাপোল পৌরসভার মুক্তিযোদ্ধারা, বেনাপোল ট্রান্সপোর্ট মালিক সমিতির সভাপতি একে.এম. আতিকুজ্জামান সনি, কেন্দ্রীয় মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড ও মুক্তিযুদ্ধ প্রজন্ম’র নির্বাহী সদস্য ফারুক হোসেন উজ্জল উপস্থিত ছিলেন।

পারিবারিক সূত্রে জানা গেছে, রোববার (২৮ মে) দুপুরে তিনি নিজ বাসভবনে অসুস্থ হয়ে পড়েন। পরে তাকে যশোর সদর হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তিনি মারা যান। 

ডেইলি-বাংলাদেশ/আরএম
ট্যাগ: বেনাপোল
লিংক সফলভাবে কপি হয়েছে!