ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

বেনাপোলে ১০ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী আটক

বেনাপোল (যশোর) প্রতিনিধি
প্রকাশিত: ২০:০২, ১৪ এপ্রিল ২০২৩
বেনাপোলে ১০ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী আটক
ছবি: ডেইলি বাংলাদেশ

যশোরের বেনাপোল সীমান্ত থেকে ১০ কেজি গাঁজাসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ।

আটক আসামি হলেন, বেনাপোল পোর্টথানার রঘুনাথপুর গ্রামের হাবিবুর রহমানের ছেলে বিপ্লব হোসেন (২৯)।

শুক্রবার (১৪ এপ্রিল) বিকেলে পুলিশ জানায়, অত্র থানাধীন রঘুনাথপুর (পূর্বপাড়া) সাকিনস্থ ধৃত আসামি বিপ্লব হোসেনের বসতবাড়ির সামনে কাঁচা রাস্তার ওপর হতে ১০ কেজি গাঁজাসহ তাকে আটক করা হয়।

Advertisement

বেনাপোল পোর্টথানার ওসি কামাল হোসেন ভূইয়া জানান, গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

ডেইলি-বাংলাদেশ/আরএম
লিংক সফলভাবে কপি হয়েছে!