দণ্ডপ্রাপ্ত মো. সোলেয়মান নগরের ডবলমুরিং থানার দেওয়ানহাট পোস্তারপাড় এলাকার আবদুল মালেকের ছেলে।
রাষ্ট্রপক্ষের আইনজীবী অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর মো. নোমান চৌধুরী বলেন, মাদক মামলায় অভিযোগ প্রমাণিত হওয়ায় মো. সোলেয়মানকে পাঁচ বছরের সশ্রম কারাদণ্ড ও পাঁচ হাজার টাকা জরিমানা করেন আদালত। জরিমানা অনাদায়ের আরো ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। তবে তিনি জামিনে গিয়ে পলাতক রয়েছেন।
.png)
২০১৭ সালের ১৩ আগস্ট নগরের কোতোয়ালি থানার বিআরটিসি জামতলা বস্তি এলাকা থেকে ১০০ ইয়াবাসহ সোলেমানকে আটক করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর। ঐ ঘটনায় তার বিরুদ্ধে অধিদফতরের চান্দগাঁও সার্কেলের তৎকালীন পরিদর্শক তপন কান্তি শর্মা কোতোয়ালি থানায় মামলা করেন।