ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

মাদক মামলায় একজনের ৫ বছরের জেল

চট্টগ্রাম প্রতিনিধি
প্রকাশিত: ২০:৩৮, ৯ এপ্রিল ২০২৩
মাদক মামলায় একজনের ৫ বছরের জেল
চট্টগ্রাম আদালত- ফাইল ফটো

চট্টগ্রামে মাদক মামলায় দেলোয়ার হোসেন গাজী নামে একজনকে পাঁচ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। রোববার চট্টগ্রামের চতুর্থ অতিরিক্ত মহানগর দায়রা জজ শরীফুল আলম ভূঞা এ রায় ঘোষণা করেন।

দণ্ডপ্রাপ্ত দেলোয়ার হোসেন গাজী চাদঁপুরের সদর উপজেলার ৩ নম্বর ওয়ার্ডের বাবুরহাট গাজীর বাড়ির আবুল হোসেন গাজীর ছেলে।

আদালতের বেঞ্চ সহকারী মো. ওমর ফুয়াদ বলেন, মাদক মামলায় অভিযোগ প্রমাণিত হওয়ায় দেলোয়ার হোসেন গাজীকে পাঁচ বছরের সশ্রম কারাদণ্ড ও পাঁচ হাজার টাকা জরিমানা করেছেন আদালত। জরিমানা অনাদায়ে আরো ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

Advertisement

২০১৮ সালের ৩১ আগস্ট নগরের কোতোয়ালি থানার পুরাতন রেলস্টেশন এলাকা থেকে এক হাজার ইয়াবাসহ দেলোয়ার হোসেন গাজীকে আটক করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর। ঐ ঘটনায় কোতোয়ালি থানায় মামলা করেন অধিদফতরের কোতোয়ালি সার্কেলের তৎকালীন পরিদর্শক মো. মোজাম্মেল হক।

ডেইলি-বাংলাদেশ/এইচএন
লিংক সফলভাবে কপি হয়েছে!