ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

মাদক মামলায় যুবকের ১৫ বছরের জেল

চট্টগ্রাম প্রতিনিধি
প্রকাশিত: ০৩:২১, ৫ এপ্রিল ২০২৩
মাদক মামলায় যুবকের ১৫ বছরের জেল
ফাইল ফটো

চট্টগ্রামে মাদক মামলায় মো. আব্দুল ছোবহান ওরফে ছোবহান আলী নামে এক যুবককে ১৫ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। 

মঙ্গলবার চট্টগ্রামের চতুর্থ অতিরিক্ত মহানগর দায়রা জজ শরীফুল আলম ভূঁঞা এ রায় ঘোষণা করেন।

দণ্ডপ্রাপ্ত আব্দুল ছোবহান নওগাঁর বদলগাছী উপজেলার বেগুন জোয়ার এলাকার আব্দুল জব্বারের ছেলে।

আদালতের বেঞ্চ সহকারী মো. ওমর ফুয়াদ বলেন, মাদক মামলায় আব্দুল ছোবহানকে ১৫ বছরের সশ্রম কারাদণ্ড ও ১০ হাজার টাকা জরিমানা করেছেন আদালত। জরিমানা অনাদায়ে আরো এক বছরের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। রায় ঘোষণার সময় আব্দুল ছোবহান আদালতে উপস্থিত ছিলেন। পরে তাকে কারাগারে পাঠান আদালত।

Advertisement

২০১৮ সালের ২৫ অক্টোবর নগরের চান্দঁগাও থানার কালুরঘাট ব্রিজের পশ্চিম পাশে একটি মাইক্রোবাসে তল্লাশি চালিয়ে ১০ হাজার ইয়াবাসহ আব্দুল ছোবহানকে আটক করে পুলিশ। ঐ ঘটনায় তার বিরুদ্ধে মামলা করেন চান্দঁগাও থানার তৎকালীন এসআই মো. আব্দুল কাদের।

ডেইলি-বাংলাদেশ/এমএস
লিংক সফলভাবে কপি হয়েছে!