ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

বেনাপোলে ১৭ সোনার বারসহ পাচারকারী আটক 

বেনপোল (যশোর) প্রতিনিধি
প্রকাশিত: ১৮:১৯, ২৭ মে ২০২৩
বেনাপোলে ১৭ সোনার বারসহ পাচারকারী আটক 
১৭ সোনার বারসহ মিকাইল হোসেন পিন্টু নামে এক পাচারকারী আটক। ছবি: ডেইলি বাংলাদেশ

যশোরের বেনাপোল সীমান্ত থেকে ১৭ সোনার বারসহ মিকাইল হোসেন পিন্টু নামে এক পাচারকারীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

শনিবার সকালে বেনাপোল পোর্ট থানার খলশী এলাকা থেকে যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়ন ও মহেশপুর ৫৮ বিজিবি ব্যাটালিয়নের সদস্যরা যৌথ অভিযান চালিয়ে এ সোনার বারসহ তাকে আটক করে। 

আটক মিকাইল বেনাপোল পোর্ট থানার বারোপোতা গ্রামের আবু সাঈদের ছেলে।

Advertisement

যশোর ৪৯ বিজিবি ব্যাটেলিয়নের অধিনায়ক আহমেদ জামিল হোসেন জানান, বেনাপোল সীমান্ত পথ দিয়ে বিপুল পরিমাণ সোনার একটি চালান পাচার হবে। এমন গোপন খবরে ৪৯ বিজিবি ও ৫৮ বিজিবি টহলদল বেনাপোল পোর্ট থানার খলশী বাজার গ্রামস্থ মাঠে অবস্থান নেয়। পরবর্তীতে ঐ পাচারকারীকে সীমান্তের দিকে যাওয়ার সময় তাকে আটক করা হয়। তল্লাশি করে তার কোমড়ে থাকা বিশেষ কায়দায় লুকায়িত অবস্থায় ১৭ সোনার বার উদ্ধার করা হয়।  

উদ্ধারকৃত সোনার মূল্য দুই কোটি বিরাশি লাখ নব্বই হাজার টাকা। আটক আসামির বিরুদ্ধে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন 

ডেইলি-বাংলাদেশ/এমকে
ট্যাগ: যশোর
লিংক সফলভাবে কপি হয়েছে!