ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

বেনাপোলে ফেনসিডিল-ইয়াবাসহ আটক ৩

বেনাপোল  প্রতিনিধি
প্রকাশিত: ১৯:১১, ১৭ মে ২০২৩
বেনাপোলে ফেনসিডিল-ইয়াবাসহ আটক ৩
বেনাপোলে ফেনসিডিল-ইয়াবাসহ আটক ৩ -ছবি: ডেইলি বাংলাদেশ

যশোরে পৃথক দুটি অভিযানে ৭০ বোতল ফেনসিডিল ও ৩৫ ইয়াবা ট্যাবলেটসহ ৩ মাদক ব্যবসায়ীকে আটক করেছে ডিবি পুলিশ। যার মূল্য ৩ লাখ ১৫ হাজার টাকা।

বুধবার জেলার শার্শা ও বেনাপোল সীমান্তে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

আটকরা হলেন- বেনাপোল পোর্টথানার ভবেরবেড় পূর্বপাড়া গ্রামের আব্দুর রহমানের ছেলে শাহাবুদ্দিন (৪০), শার্শা থানার মহিষাডাঙ্গা বিত্তি আঁচড়া গ্রামের বাবু ইসলাম সরদারের ছেলে মজনু সরদার (৩৫) ও মৃত আতিয়ার রহমানের ছেলে মনিরুজ্জামান (৩৭)।

Advertisement

বিষয়টি নিশ্চিত করেছেন যশোর গোয়েন্দা শাখার ডিবি পুলিশের ওসি রুপন কুমার সরকার।

জানা যায়, ডিবি পুলিশ বুধবার দুপুরে বেনাপোল পোর্ট থানাধীন ভবেরবেড় গ্রামে অভিযান চালিয়ে ৩৫ ইয়াবাসহ একজনকে, অপরদিকে শার্শা সাকিনস্থ পল্লী বিদ্যুৎ জোনাল অফিসের সামনে ৭০ বোতল ফেনসিডিলসহ চিহ্নিত দুই মাদক ব্যবসায়ীকে আটক করে। যার মূল্য ৩ লাখ ১৫ হাজার টাকা।

যশোর ডিবি পুলিশের ওসি রুপন কুমার সরকার জানান, মাদক উদ্ধারের ঘটনায় শার্শা থানা ও বেনাপোল পোর্টথানায় দুটি এজাহার দায়ের করা হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/এমআই
ট্যাগ: বেনাপোল
লিংক সফলভাবে কপি হয়েছে!