রোববার জেলা আইনজীবী সমিতির নির্বাহী কমিটির সভায় এ সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক আবু মোর্ত্তজা জানান, আরতী রাণীর শোকজের জবাব সন্তোষজনক হয়নি। তিনি বলেছেন- ওই রিকশাচালক প্রথমে তাকে আঘাত করেছেন। এতে তিনি গুরুতর আহত হন ও তার শরীর জখম হয়। পরে রাগান্বিত হয়ে তিনি রিকশাচালককে মারপিট করেছেন। এ ছাড়া তার জবাবের সঙ্গে মেডিকেল সার্টিফিকেট, ক্ষত স্থানের ছবি ও হাসপাতালে ভর্তি থাকার প্রমাণপত্র দিয়েছেন। তিনি এ ধরনের কাজ আর কখনোই করবেন না এবং ঘটনাটি অনাকাঙ্ক্ষিত ও ভুল স্বীকার করে সমিতির কাছে ক্ষমা চেয়েছেন।
.png)
তিনি আরো জানান, জবাব সন্তোষজনক না হওয়ায় তাকে সাতদিনের জন্য সাময়িক বরখাস্ত করা হয়েছে। এ সময়ে তিনি আদালতে যেতে পারবেন না। পরবর্তীতে আবারও তাকে শোকজের জবাব দিতে বলা হয়েছে। এর প্রেক্ষিতে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।
উল্লেখ, ৭ মে দুপুরে যশোর আদালতের সামনে এক রিকশাচালককে মারধরের অভিযোগ ওঠে আইনজীবী আরতি রাণী ঘোষের বিরুদ্ধ। ওই ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়লে ব্যাপক সমালোচনা শুরু হয়। এ ঘটনায় অভিযুক্ত আইনজীবী আরতি রাণী ঘোষের শাস্তির দাবিতে মানববন্ধন করে জেলা রিকশা-ভ্যান শ্রমিক লীগ। এরপর অভিযুক্ত আরতি রাণী ঘোষকে কারণ দর্শানোর নোটিশ দেয় যশোর জেলা আইনজীবী সমিতি।