ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

গাংনীতে ব্যবসায়ীকে কুপিয়ে ডাকাতির ঘটনায় গ্রেফতার ২

মেহেরপুর প্রতিনিধি
প্রকাশিত: ২১:১১, ২০ মে ২০২৩
গাংনীতে ব্যবসায়ীকে কুপিয়ে ডাকাতির ঘটনায় গ্রেফতার ২
ছবি: সংগৃহীত

মেহেরপুরের গাংনীতে ব্যবসায়ীকে ধারাল অস্ত্র দিয়ে কুপিয়ে মোটরসাইকেল ও নগদ টাকা ডাকাতি করার মামলায় ২ ডাকাতকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে উপজেলার কাথুলি এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন, উপজেলার নওপাড়া গ্রামের কাবরান আলীর ছেলে মো. বেল্টু ও একই গ্রামের মাঠপাড়া এলাকার ইসমাইল হোসেনের ছেলে মো. খোকন ওরফে বুদু।

ওসি আব্দুর রাজ্জাক জানান, গত ৯ এপ্রিল রাতে উপজেলার হোগলডাঙ্গা এলাকার সাদ্দাম হোসেন ওরফে সবুজকে রামদা দিয়ে কুপিয়ে মোটরসাইকেল ও নগদ টাকা ডাকাতি করে নিয়ে যায়। এ ঘটনায় গাংনী থানায় মামলা হয়।

Advertisement

শনিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে গাংনী থানার ওসি আব্দুর রাজ্জাকের নেতৃত্বে পুলিশের একটি টিম উপজেলার কাথুলি এলাকায় অভিযান চালিয়ে মো. বেল্টু ও মো. খোকন ওরফে বুদুকে গ্রেফতার করে।

এর আগে ডাকাতির সঙ্গে যুক্ত দুলাল হোসেন, সুরজ আলী, কাজিপুর গ্রামের নাসির উদ্দিন ও কুষ্টিয়ার দৌলতপুরের রবিউল ইসলামকে গ্রেফতার ও মোটরসাইকেল, মোবাইল উদ্ধার করা হয়। এই ডাকাতির ঘটনায় এখনো ৩ আসামি গ্রেফতার হবে বলে জানিয়েছেন ওসি।

তিনি আরো জানান, গ্রেফতারকৃতদের থানায় এনে জিজ্ঞাসাবাদে ডাকাতির ঘটনায় জড়িত বলে প্রাথমিকভাবে স্বীকার করেছেন। রোববার সকালের দিকে তাদের আদালতে পাঠানো হবে।

ডেইলি-বাংলাদেশ/এমআই
ট্যাগ: মেহেরপুর
লিংক সফলভাবে কপি হয়েছে!