বুধবার বেলা ১১টার দিকে দুর্ঘটনাটি ঘটে। নিহত মো. শাওন আলী মেহেরপুর সদর উপজেলা শোলমারী গ্রামের পাঠানপাড়া এলাকার আশরাফ আলীর ছেলে। আহত সৌরভ একই গ্রামের জিব্রাইল ওরফে জিতুর ছেলে। আহত শৌরভ মেহেরপুর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
স্থানীয়রা জানান, শাওন আলী এবং শৌরভ মোটরসাইকেলে বেলা ১১ টার দিকে শোলমারী থেকে মেহেরপুর আসছিল। পথে তেরঘরিয়া বিল এলাকায় পৌঁছালে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা একটি পাওয়ার টিলারের সঙ্গে ধাক্কা লাগে। এতে ঐ দুই কিশোর গুরুতর আহত হয়। স্থানীয়রা তাদের উদ্ধার করে মেহেরপুর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করেন। সেখানে শাওন আলীর অবস্থার অবনতি হওয়ায় চিকিৎসক তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন। রাজশাহী নেয়ার পথে বিকেলে ৫টার দিকে শাওন মারা যায়।
.png)
মেহেরপুর সদর থানার ওসি সাইফুল ইসলাম এ ঘটনার তথ্য নিশ্চিত করেছেন।