সোমবার দুপুর ১২টায় দিকে উপজেলার গুঞ্জনগর রাজবাড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত ইমন ঝিনাইদহ সদর উপজেলার ভিটশ্বর গ্রামের জাহাঙ্গীর হোসেনের ছেলে এবং আজীম হোসেন একই গ্রামের জয়নদ্দির ছেলে।
জানা যায়, ইমন ও আজিম মোটরসাইকেলে কালীগঞ্জ থেকে নলডাঙ্গায় আসছিলেন। পথে গুঞ্জনগর রাজবাড়ি এলাকায় পৌঁছালে মোটরসাইকেলটির নিয়ন্ত্রণ সড়কের পাশের গাছের সঙ্গে ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলেই ইমন নিহত হন। এছাড়া গুরুতর আহত অবস্থায় আজিমকে ঝিনাইদহ সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
.png)
কালীগঞ্জ থানার ওসি আব্দুর রহিম মোল্ল্যা এ তথ্য নিশ্চিত করেছেন।