শনিবার সকালে উপজেলার জিন্দারপুর ইউনিয়নের বুড়ি পুকুর এলাকায় মোলামগাড়ীহাট-মহেশপুর সড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত বিপ্লব হোসেন কালাই উপজেলার জিন্দারপুর ইউনিয়নের হাজিপুর গ্রামের বেলাল হোসেনের ছেলে।
জানা যায়, সকালে মোটরসাইকেল নিয়ে বের হয় বিপ্লব। পথে জিন্দারপুর ইউনিয়নের বুড়ি পুকুর এলাকায় মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে গুরুতর আহত হয় সে। বিপ্লবকে উদ্ধার করে হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়।
.png)
জিন্দারপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জিয়াউর রহমান জানান, ঈদ আনন্দ করতে দ্রুত গতিতে মোটরসাইকেল চালিয়ে আসার সময় নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে বিপ্লব হোসেন নিহত হয়। সে স্থানীয় একটি স্কুলের দশম শ্রেণির ছাত্র ছিল।
কালাই থানার ওসি এস এম মঈনুদ্দিন এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।