মঙ্গলবার সকালে সিরাজগঞ্জ শহরের বাহির গোলা পাঠশালা স্কুলের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত সিফাত সদর উপজেলা খোকশাবাড়ী গ্রামের আব্দুল আল মামুনের ছেলে। সিফাত বাহির গোলা পাঠশালা স্কুলের প্রথম শ্রেণির ছাত্র ছিল।
জানা যায়, সকালে বাড়ি থেকে বাবা আব্দুল আল মামুনের মোটরসাইকেলযোগে পৌর এলাকার বাহির গোলা পাঠশালা স্কুলের সামনে যায় সিফাত। পরে রাস্তা পার হওয়ার চেষ্টা করে সে। এ সময় একটি অটোরিকশা সিফাত রহমানকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলে সিফাত রহমান নিহত হয়।
.png)
সিরাজগঞ্জ সদর থানার ওসি হুমায়ুন কবির জানান, অটোরিকশার ধাক্কায় এক স্কুলছাত্র নিহত হয়েছে। এ ঘটনার পর অটোরিকশাটি উদ্ধার করা হলেও চালক পালিয়ে যান। লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। অভিযোগের ভিত্তিতে এ বিষয়ে পরবর্তীতে ব্যবস্থা নেয়া হবে।