শনিবার বিকেলে ফরিদপুর-বরিশাল মহাসড়কের ভাঙ্গা এক্সপ্রেসওয়ে সংলগ্ন প্রাণিসম্পদ অধিদফতরের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত জোবায়ের মোল্লা সদরপুর উপজেলার রামচন্দ্রপুর গ্রামের শহীদ মোল্লার ছেলে। আহতরা হলেন- একই গ্রামের বাসিন্দা সিফাত শরীফ এবং রনি কাজী।
জানা যায়, বিকেলে তিন বন্ধু মিলে একটি মোটরসাইকেলে ভাঙ্গা এক্সপ্রেসওয়ের দিকে যাচ্ছিলেন। এ সময় তাদের কারো মাথায় হেলমেট ছিল না। মোটরসাইকেলটি চালাচ্ছিলেন জোবায়ের। একপর্যায়ে নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকেলটি সড়কে পড়ে যায়। এ সময় মোটরসাইকেলের হ্যান্ডেল চালক জোবায়েরের চোখের ভেতর ঢুকে যায়। এতে ঘটনাস্থলেই তিনি নিহত হন। এছাড়া আরো দুইজন গুরুতর আহত হন। স্থানীয়রা আহতদের উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন।
.png)
ভাঙ্গা হাইওয়ে থানার ওসি তৈমুর ইসলাম জানান, এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।