সোমবার দুপুরে এ ঘটনা ঘটে। আটককৃতরা হলেন- ব্রাহ্মণবাড়িয়া জেলার নাছিরনগর থানার ধরমন্ডল গ্রামের নুর মিয়ার স্ত্রী আলপনা বেগম (৩২) এবং একই গ্রামের কামাল মিয়ার স্ত্রী দিনারা বেগম (২৭)।
হবিগঞ্জ সদর মডেল থানার এসআই মমিনুল ইসলাম জানান, হাসপাতালে আগত রোগীদের কাছ থেকে বিভিন্ন কৌশলে মোবাইল, টাকা ও স্বর্ণালংকাসহ বিভিন্ন আসবাবপত্র ছিনিয়ে নিতো একটি নারী ছিনতাইকারী চক্র। তাদের বেশিরভাগ সদস্যের বাড়ি নাছিরনগরের ধরমন্ডল গ্রামে। সোমবার দুপুরে হাসপাতালে এক নারীর স্বর্ণালংকার ছিনতাইয়ের চেষ্টা করে তারা। এ সময় উপস্থিত জনতা তাদেরকে হাতেনাতে আটক করে পুলিশে সোপর্দ করেন। আটককৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
.png)