ঘটনাটি ঘটেছে পিরোজপুরের নাজিরপুরে উপজেলার দীর্ঘা ইউনিয়নের নারিকেল বাড়ি এলাকায়। এ ঘটনার সঙ্গে নির্মল ঘরামী নামে এক যুবককে আটক করেছে পুলিশ।
আহত মুঞ্জুর হোসেন পটুয়াখালী জেলার বাউফল উপজেলার মো. আনোয়র হোসেনের ছেলে। তিনি রিক নামে একটি এনজিওর নাজিরপুর শাখার মাঠকর্মী হিসাবে কর্মরত আছেন। আটককৃত নির্মল ঘরামী উপজেলার দীর্ঘা ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের মৃত কর্নধর ঘরামীর ছেলে।
.png)
এনজিওটির নাজিরপুর শাখা ব্যবস্থাপক মো. সোহেল সরদার জানান, ওই এলাকায় কিস্তি সংগ্রহ করে উপজেলা অফিসের দিকে ফিরছিলেন মঞ্জুর হোসেন। এ সময় কয়েকজন যুবক তার পথরোধ করে কুপিয়ে জখম করে। এরপর তার সঙ্গে থাকা প্রায় ৯৬ হাজার টাকা, স্বর্ণের চেন ও মোবাইলসহ বিভিন্ন মালামাল ছিনিয়ে নেয়। এ সময় মৃত ভেবে তাকে রাস্তায় ফেলে পালিয়ে যায় তারা। এরপর গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে নাজিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান গ্রাম পুলিশ ও স্থানীয়রা। পরে উন্নত চিকিৎসার জন্য তাকে বরিশাল মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
নাজিরপুর থানার ওসি মো. হুমায়ুন কবির জানান, এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।