সোমবার সকালে সদর উপজেলার চাপড়ী গ্রামের বয়ারগাড়ী বিলের মাঠ থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত শাখাওয়াত হোসেন শৈলকুপা উপজেলার দিঘলগ্রামের লুৎফর রহমানের ছেলে।
স্থানীয়রা জানান, রোববার রাত ৩টার দিকে শাখাওয়াত হোসেনসহ আরো তিনজন একটি ইজিবাইকে শৈলকুপা উপজেলার দিঘলগ্রামে যাচ্ছিলেন। ওই সময় চাপড়ী গ্রামের মাঠের মধ্যে পৌঁছালে ছিনতাইকারীরা তাদের গতিরোধ করে। একপর্যায়ে তাদের কাছ থেকে টাকা ও মোবাইলসহ সব মালামাল ছিনিয়ে নেয়ার চেষ্টা করে। এ সময় অন্যরা পালিয়ে গেলেও ছিনতাইকারীদের সঙ্গে শাখাওয়াতের বাগবিতন্ডা হয়। একপর্যায়ে শাখাওয়াতকে ছুরিকাঘাতে হত্যা করে পালিয়ে যায় তারা।
.png)
ঝিনাইদহ সদর থানা ওসি সোহেল রানা জানান, সকালে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে পুলিশ।