ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

ঝড়ে আম কুড়াতে গিয়ে ২ বোনের মৃত্যু

ময়মনসিংহ প্রতিনিধি
প্রকাশিত: ২০:৩৩, ১০ মে ২০২৩
ঝড়ে আম কুড়াতে গিয়ে ২ বোনের মৃত্যু
ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল- ফাইল ফটো

ময়মনসিংহের মুক্তাগাছা উপজেলায় ঝড়ের সময় আম কুড়াতে গিয়ে দুই শিশুর মৃত্যু হয়েছে।

বুধবার বিকেল সাড়ে ৩টার দিকে মুক্তাগাছা পৌরশহরের পাড়াটুঙ্গি মধ্যপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। মৃতরা হলো- একই এলাকার মোসলেম উদ্দিনের মেয়ে জেরিন আক্তার (৬) এবং আমিরুল ইসলামের মেয়ে চাঁন মনি (৪)। জেরিন এবং চাঁন মনি সম্পর্কে চাচাতো বোন।

মুক্তাগাছার ইউএনও এ কে এম লুৎফর রহমান জানান, বিকেলে বাড়ির পাশে জেরিন ও চাঁন মনি আম কুড়াতে গিয়েছিল। এ সময় হঠাৎ ঝড় ও বৃষ্টি শুরু হলে তাদের শরীরের উপর গাছের ডাল ভেঙে পড়ে। এতে ঘটনাস্থলেই জেরিনের মৃত্যু হয়। গুরুতর আহত হয় চাঁন মনি। স্বজনরা চাঁন মনিকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

Advertisement
ডেইলি-বাংলাদেশ/এইচএন
লিংক সফলভাবে কপি হয়েছে!