[ দেশজুড়ে ]
আম কুড়াতে গিয়ে গাড়িচাপায় প্রাণ গেল বৃদ্ধার
গোপালগঞ্জ জেলা। ছবি: ডেইলি বাংলাদেশ
গোপালগঞ্জের কাশিয়ানীতে আম কুড়াতে গিয়ে গাড়িচাপায় হামিদা বেগম নামে এক বৃদ্ধা নিহত হয়েছেন। রোববার সকালে ঢাকা-খুলনা মহাসড়কের রাতইল হর্টিকালচারের কাছে এ ঘটনা ঘটে।
নিহত হামিদা বেগম কাশিয়ানী উপজেলার পশ্চিম রাতইল গ্রামের মৃত ইসরাফিল মোল্লা স্ত্রীর।
কাশিয়ানীর ভাটিয়াপাড়া হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ আবু নাঈম মোহাম্মদ মোফাজ্জেল হক জানান, হামিদা বেগম আম কুড়াতে গিয়ে ঢাকা-খুলনা মহাসড়ক পাড় হচ্ছিলেন। এ সময় দ্রুতগামী অজ্ঞাত একটি গাড়ি চাপা দিলে ঘটনাস্থলেই তিনি নিহত হন।
খবর পেয়ে পরিবারের লোকজন মরদেহ উদ্ধার করে বাড়িতে নিয়ে যায়। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।
ডেইলি-বাংলাদেশ/এমকে
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!