মঙ্গলবার সন্ধ্যায় টেকনাফ পৌরসভার ৯ নম্বর ওয়ার্ড খানকার ডেইল এলাকার বসতবাড়িতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।আটককৃতরা হলেন- পৌরসভার খানকার ডেইল এলাকার ইমাম হোসেনের ছেলে নাছির উদ্দীন পিন্টু এবং তার ভাই জয়নাল আবেদীনের স্ত্রী কানিজ ফাতেমা। তারা সম্পর্কে দেবর-ভাবি।
বুধবার রাতে বিষয়টি নিশ্চিত করেছেন কক্সবাজার র্যাব-১৫-এর সিনিয়র সহকারী পরিচালক (আইন ও গণমাধ্যম) অতিরিক্ত পুলিশ সুপার মো. আবু সালাম চৌধুরী।
.png)
তিনি জানান, মিয়ানমার থেকে ইয়াবার চালান দেশে আনার অন্যতম প্রধান কৌশলী রোহিঙ্গা তরুণী ফাতেমা ও তার স্বামী জয়নাল। ইয়াবা কারবারের পাশাপাশি জাল টাকার কারবারও করতেন তারা। মঙ্গলবার সন্ধ্যায় ইয়াবা বিক্রির সময় অভিযান চালিয়ে রোহিঙ্গা ফাতেমা ও তার দেবর পিন্টুকে আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে ৯৫ হাজার ৬৭০ ইয়াবা, ৮৬ হাজার টাকা সমমূল্যের জাল নোট এবং ইয়াবা বিক্রি ৩ লাখ ৮৪ হাজার টাকা জব্দ করা হয়। এ সময় র্যাবের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যান আরো তিনজন।
তিনি আরো বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃত রোহিঙ্গারা ইয়াবা ও জাল টাকার কারবারে জড়িত থাকার কথা স্বীকার করেছেন। পরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ ও বিশেষ ক্ষমতা আইনে মামলার পর তাদের টেকনাফ থানায় হস্তান্তর করা হয়েছে।