রোববার বেলা ১১টার দিকে উখিয়া সদরের ফরেস্ট রোড থেকে তাদের আটক করা হয়। আটককৃতরা উখিয়ার কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা।
উখিয়া থানার ওসি শেখ মোহাম্মদ আলী জানান, স্থানীয়দের তথ্যের ভিত্তিতে ক্যাম্প থেকে পালানোর সময় রোহিঙ্গাদের আটক করা হয়েছে। এ সময় একটি ট্রাক জব্দ করা হয়েছে। পরে তাদের কুতুপালং ক্যাম্প ইনচার্জ কার্যালয়ে হস্তান্তর করা হয়েছে।
.png)