ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

টেকনাফে ২০ হাজার ইয়াবাসহ রোহিঙ্গা আটক

টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি
প্রকাশিত: ১৯:০৬, ২৪ ফেব্রুয়ারি ২০২৩
টেকনাফে ২০ হাজার ইয়াবাসহ রোহিঙ্গা আটক
ছবি: ডেইলি বাংলাদেশ

কক্সবাজারের টেকনাফে ২০ হাজার ইয়াবাসহ মো. এজাজ নামে এক রোহিঙ্গাকে আটক করেছে র‌্যাব। এ সময় মাদক পাচারে ব্যবহৃত একটি সিএনজি উদ্ধার করা হয়েছে।

আটককৃত মো. এজাজ ঐ উপজেলার লেদা রোহিঙ্গা ক্যাম্পের ইমাম হোসেনের ছেলে। বৃহস্পতিবার দুপুরে হ্নীলা ফুলের ডেইল এলাকা থেকে তাকে আটক করা হয়।

কক্সবাজার র‌্যাব-১৫ এর অতিরিক্ত পুলিশ সুপার মো. আবু সালাম চৌধুরী জানান, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাবের সিপিসি-২ হোয়াইক্যং ক্যাম্পের একটি দল হ্নীলা ফুলের ডেইল এলাকায় অভিযান চালায়। এ সময় একটি নম্বরবিহীন সিএনজিসহ ঐ রোহিঙ্গা যুবককে আটক করা হয়। পরে তার শরীর ও সিএনজি তল্লাশি করে ২০ হাজার ইয়াবা উদ্ধার করা হয়।

Advertisement

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, ঐ রোহিঙ্গা ইয়াবাগুলো বিক্রির জন্য ঘটনাস্থলে অবস্থান করছিলেন। উদ্ধারকৃত সিএনজি ও ইয়াবাসহ তার বিরুদ্ধে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ মডেল থানায় লিখিত অভিযোগ করা হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/আরএম
লিংক সফলভাবে কপি হয়েছে!