ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

মীরসরাইয়ে ইয়াবাসহ রোহিঙ্গা আটক

চট্টগ্রাম প্রতিনিধি
প্রকাশিত: ২১:০৫, ৩ এপ্রিল ২০২৩
মীরসরাইয়ে ইয়াবাসহ রোহিঙ্গা আটক
গ্রেফতারকৃত রোহিঙ্গা- ছবি: ডেইলি বাংলাদেশ

চট্টগ্রামের মীরসরাইয়ে এক হাজার ৪০০ ইয়াবাসহ আবু বক্কর নামে এক রোহিঙ্গাকে আটক করেছে পুলিশ।

সোমবার বিকেলে এ তথ্য নিশ্চিত করেছেন মীরসরাই থানার ওসি কবির হোসেন।

এর আগে, রোববার রাতে উপজেলার ওয়াহেদপুর ইউনিয়নের হাদিফকিরহাট এলাকা থেকে তাকে আটক করা হয়। আটককৃত আবু বক্কর কক্সবাজারের উখিয়া উপজেলার কুতুপালং ৫ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা।

Advertisement

ওসি কবির হোসেন বলেন, রোববার রাতে গোপন সংবাদের ভিত্তিতে লক্ষ্মীপুরগামী একটি যাত্রীবাহী বাস থেকে এক হাজার ৪০০ ইয়াবাসহ রোহিঙ্গা আবু বক্করকে আটক করা হয়। এ ঘটনায় মামলার পর সোমবার তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/এইচএন
লিংক সফলভাবে কপি হয়েছে!