ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে যুবককে গুলি করে হত্যা

কক্সবাজার প্রতিনিধি
প্রকাশিত: ১২:২২, ৩ এপ্রিল ২০২৩
উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে যুবককে গুলি করে হত্যা
ফাইল ফটো

কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে ঘর থেকে তুলে নিয়ে হাফেজ সৈয়দ আলম নামে এক রোহিঙ্গা যুবককে গুলি ও গলা কেটে হত্যা করেছে সন্ত্রাসীরা। 

রোববার ভোরে রোহিঙ্গা ক্যাম্প-৮ ওয়েস্ট ব্লকে এ ঘটনা ঘটে। নিহত সৈয়দ আলম ঐ ক্যাম্পের নুর ইসলামের ছেলে।

বিষয়টি নিশ্চিত করেছেন উখিয়া থানার ওসি শেখ মোহাম্মদ আলী।

Advertisement

তিনি বলেন, রোববার ভোরে আলমকে বাড়ি থেকে ধরে নিয়ে গুলি ও গলা কেটে হত্যা করে পালিয়ে যায় সন্ত্রাসীরা। পরে ক্যাম্পে দায়িত্বরত এপিবিএনের সহায়তায় মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় জড়িতদের গ্রেফতারে ক্যাম্পে কাজ করছে আইনশৃঙ্খলা বাহিনী।

ডেইলি-বাংলাদেশ/এসআরএস
লিংক সফলভাবে কপি হয়েছে!