ক্যাম্পের দায়িত্বে থাকা ইনচার্জ এ ব্যাপারে কোনো ধরনের ভূমিকা রাখছে না বলে অভিযোগ রয়েছে। এ কারণে ক্যাম্পে প্রতিনিয়ত খুন হচ্ছে রোহিঙ্গারা।
জানা গেছে, শনিবার ভোররাতে কুতুপালং রেজিস্ট্রার ক্যাম্পের মো. ছৈয়দকে রোহিঙ্গা সন্ত্রাসীরা (আরসা) গুলি করে। এতে গুরুতর আহত হন তিনি। মো. ছৈয়দ রোহিঙ্গা ক্যাম্পের স্বেচ্ছাসেবক হিসেবে ক্যাম্প পাহারা দিতেন। তাকে প্রথমে কুতুপালং এমএসএফ হাসপাতালে ও পরে কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়।
.png)
রোববার বিষয়টি নিশ্চিত করেছেন ১৪ এপিবিএন’র অধিনায়ক মো. ছৈয়দ হারুনুর রশিদ। তিনি জানান, গুলিবিদ্ধ মো. ছৈয়দ রেজিস্ট্রার ক্যাম্পের এ-ব্লকের আশ্রিত রোহিঙ্গা।
রোহিঙ্গারা জানান, শনিবার ভোররাতে মো. আকিব, জোবাইর, ইব্রাহিমসহ ৫০ জনের মতো আরসা রোহিঙ্গা সন্ত্রাসীদের একটি গ্যাং জড়ো হয়ে রাতভর ক্যাম্পে গোলাগুলি করেছে।
আরকান রোহিঙ্গা সোসাইটি ফর ইউমাইন রাইটসের সভাপতি মো. জোবাইর জানিয়েছেন, বর্তমানে ক্যাম্পে থমথমে পরিস্থিতি বিরাজ করছে।