ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

উখিয়ায় পাহাড় কাটতে গিয়ে ৩ রোহিঙ্গার মৃত্যু

কক্সবাজার প্রতিনিধি
প্রকাশিত: ১৩:৫২, ২৯ মার্চ ২০২৩
উখিয়ায় পাহাড় কাটতে গিয়ে ৩ রোহিঙ্গার মৃত্যু
উখিয়ায় পাহাড় কাটতে গিয়ে তিন রোহিঙ্গার মৃত্যু। ছবি: ডেইলি বাংলাদেশ

কক্সবাজারের উখিয়ায় পাহাড় কাটতে গিয়ে মাটি চাপায় তিন রোহিঙ্গা শ্রমিকের মৃত্যু হয়েছে। বুধবার সকালে উপজেলার উখিয়া সদরের মুহুরীপাড়ায় এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন ১ ইস্ট রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা আব্দুল মোতালেবের ছেলে জাহিদ হোসেন, ৩ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা মোহাম্মদ ওয়ারেসের ছেলে সৈয়দ আকবর এবং অপরজনের পরিচয় পাওয়া যায়নি।

উখিয়া ফায়ার সার্ভিস ও সিভেল ডিফেন্সের স্টেশন ইনচার্জ এমদাদুল হক জানান, তিনজন রোহিঙ্গার মরদেহ উদ্ধার করা হয়েছে।

Advertisement

জানা গেছে, স্থানীয় নেছার আহমেদের বাড়ির পাহাড় কেটে সমতল করার কাজ করছিল একদল রোহিঙ্গা শ্রমিক। মাটি কাটার এক পর্যায়ে নেছার আহমেদের বাড়ির আঙ্গিনা অংশের পাহাড় ধসে পড়লে কর্মরত তিন শ্রমিক মাটিতে চাপা পড়ে। খবর পেয়ে স্থানীয়রা একজনকে মৃত উদ্ধার করেন। পরে ফায়ার সার্ভিস ও পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে আরো দুইজনের মরদেহ উদ্ধার করে।

উখিয়া থানার ওসি শেখ মোহাম্মদ আলী জানান, তিন রোহিঙ্গার মরদেহ উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/এমকে
লিংক সফলভাবে কপি হয়েছে!