ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

কক্সবাজারে অপহৃত যুবক উদ্ধার

কক্সবাজার প্রতিনিধি
প্রকাশিত: ১৩:৪১, ২০ মার্চ ২০২৩
কক্সবাজারে অপহৃত যুবক উদ্ধার
অপহৃত যুবক উদ্ধার। ছবি: ডেইলি বাংলাদেশ

কক্সবাজারের কলাতলী থেকে অপহৃত এক যুবককে দুদিন পর উদ্ধার করেছে র‍্যাব। রোববার (১৯ মার্চ) সন্ধ্যায় খুরুশকুল নয়াপাড়ায় থেকে তাকে উদ্ধার করা হয়।

র‍্যাব-১৫ এর সহকারী পরিচালক (ল’ অ্যান্ড মিডিয়া) এএসপি মো. শামসুল আলম খান জানান, মো. হোসেন নামের এক বৃদ্ধ র‍্যাব ক্যাম্পে অভিযোগ করেন। 

তিনি জানান, তার মেয়ের জামাই আশরাফ আলী (২৪) শনিবার সকাল সোয়া ১০টার দিকে কক্সবাজার পৌরসভার ১২ নম্বর ওয়ার্ডের দক্ষিণ কলাতলী হতে নিখোঁজ হয়। আত্মীয়-স্বজনসহ সম্ভাব্য সব স্থানে খোঁজাখুঁজি করেও তাকে পাওয়া যায়নি।

Advertisement

এ ব্যাপারে কক্সবাজার সদর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়। পরদিন বিকেল ৪টার দিকে একটি নম্বর হতে ভিকটিমের শ্বশুর হোসেনের মোবাইলে কল করে দেড় লাখ টাকা মুক্তিপণ দাবি করা হয়। মুক্তিপণ না পেলে ভিকটিমকে হত্যার হুমকিসহ ভয়ভীতি দেখায়।

তিনি আরো জানান, অপহৃতকে উদ্ধারসহ অপহরণকারীদের গ্রেফতারে অভিযান শুরু করে র‍্যাব। পরে সন্ধ্যায় কক্সবাজার সদরের খুরুশকুল নয়াপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাকে উদ্ধার করা হয়। 

ডেইলি-বাংলাদেশ/এমকে
ট্যাগ: কক্সবাজার
লিংক সফলভাবে কপি হয়েছে!