রোববার বিকেলে কক্সবাজারের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত-১ এর বিচারক নিশাত সুলতানা এ রায় দেন। আদালতের বেঞ্চ সহকারী দেলোয়ার হোসাইন এ তথ্য নিশ্চিত করেছেন।
দণ্ডপ্রাপ্ত জাহিদ হোসেন উখিয়ার কুতুপালং লম্বাশিয়া রোহিঙ্গা ক্যাম্পর আবদুল নবীর ছেলে।
.png)
মামলার সংক্ষিপ্ত বিবরণে জানা গেছে, ২০২২ সালের ২৯ জানুয়ারি বিকেলে উখিয়ার লম্বাশিয়ায় ১৪ এপিবিএন এর একটি দল কুতুপালং লম্বাশিয়া চৌরাস্তার মোড়ে অভিযান চালায়। এ সময় রোহিঙ্গা জাহিদ হোসেনকে আটক করা হয়। পরে তার পরনের লুঙ্গি থেকে আট হাজার ইয়াবা উদ্ধার করা হয়। এ ঘটনায় ১৪ এপিবিএন এর এসআই মো. মোজাহেরুল ইসলাম বাদী হয়ে মাদক আইনে রোহিঙ্গা জাহিদ হোসেনকে আসামি করে উখিয়া থানায় একটি মামলা করেন।