ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

টেকনাফে ফের ৭ জনকে অপহরণ করলো রোহিঙ্গা সন্ত্রাসীরা

কক্সবাজার প্রতিনিধি
প্রকাশিত: ১২:২২, ১৭ মার্চ ২০২৩
টেকনাফে ফের ৭ জনকে অপহরণ করলো রোহিঙ্গা সন্ত্রাসীরা
ফাইল ফটো

কক্সবাজারের টেকনাফ উপজেলার বাহারছড়া ইউনিয়নের জাহাজপুরা পাহাড়ে আবারো সাতজনকে অপহরণ করেছে রোহিঙ্গা সন্ত্রাসীরা। অপহৃত সাতজনের মধ্যে তিনজন কাঠুরিয়া ও চারজন শ্রমিক।

বৃহস্পতিবার এ ঘটনা ঘটে। অপহৃত ৭ জন হলেন- বাহারছড়া ইউনিয়নের জাহাজপুরা গ্রামের বাসিন্দা রফিক আলম, ফজল করিম, জাবেরুল ইসলাম, জাইনুল ইসলাম, আরিফ উল্লাহ, গিয়াস উদ্দীন ও রশিদ আহমেদ।

বাহারছড়া ইউনিয়ন পরিষদের সদস্য মোহাম্মদ রফিক এ তথ্য নিশ্চিত করেছেন।

Advertisement

প্রত্যক্ষদর্শী কয়েকজন দিনমজুর জানান, সশস্ত্র মুখোশ পরা ১২-১৫ জন ব্যক্তি অস্ত্রের মুখে জিম্মি করে অপহৃতদের গহীন জঙ্গল দিয়ে পূর্বদিকে নিয়ে যায়।

বাহারছড়া ইউনিয়ন যুবলীগের সভাপতি দেলোয়ার জানান, অপহরণের বিষয়টি পুলিশকে জানানো হয়েছে।

টেকনাফ থানার ওসি আব্দুল হালিম জানান, অপহরণের বিষয়টি জানার পর পাহাড়ের বিভিন্ন স্থানে তল্লাশি চালানো হয়েছে। স্থানীয়দের নিয়ে আবারো তল্লাশি চালানো হবে। আশা করছি শিগগিরই আমরা অপহৃতদের উদ্ধার করতে সক্ষম হবো।

উল্লেখ্য, গত ১৮ ডিসেম্বর টেকনাফের জাহাজপুরা এলাকার খালে মাছ ধরতে গিয়ে অপহরণের শিকার হন আটজন। পরে মুক্তিপণ দিয়ে তারা ফিরে আসেন। এছাড়া হ্নীলার রঙ্গীখালীসহ পার্শ্ববর্তী এলাকায় গত এক বছরে ১৫ জনকে অপহরণ করেছে রোহিঙ্গা জঙ্গিগোষ্ঠী আল ইয়াকিনসহ সশস্ত্র সন্ত্রাসীরা।

ডেইলি-বাংলাদেশ/এসআরএস
লিংক সফলভাবে কপি হয়েছে!