ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

কক্সবাজারে মাদক মামলায় রোহিঙ্গার যাবজ্জীবন 

কক্সবাজার প্রতিনিধি
প্রকাশিত: ১৯:৫১, ১৪ মার্চ ২০২৩
কক্সবাজারে মাদক মামলায় রোহিঙ্গার যাবজ্জীবন 
কক্সবাজার জেলা ও দায়রা জজ আদালত- ফাইল ফটো

কক্সবাজারে মাদক মামলায় হামিদ হোসেন নামে এক রোহিঙ্গাকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড, অনাদায়ে আরো এক বছর কারাদণ্ড দেওয়া হয়েছে।

সোমবার বিকেলে কক্সবাজারের অতিরিক্ত জেলা ও দায়রা জজ নিশাত সুলতানা এ রায় ঘোষণা করেন। একই আদালতের বেঞ্চ সহকারী দেলোয়ার হোসাইন এ তথ্য নিশ্চিত করেছেন।

দণ্ডপ্রাপ্ত হামিদ হোসেন টেকনাফের হ্নীলা ইউনিয়নের দমদমিয়া রোহিঙ্গা ক্যাম্পের কাছিমের ছেলে। রায় ঘোষণার সময় আসামি আদালতে উপস্থিত ছিলেন।

Advertisement
ডেইলি-বাংলাদেশ/এইচএন
লিংক সফলভাবে কপি হয়েছে!