ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

টেকনাফে রোহিঙ্গা ডাকাতের হামলায় ভাই-বোন গুলিবিদ্ধ

কক্সবাজার প্রতিনিধি
প্রকাশিত: ০২:০১, ১ এপ্রিল ২০২৩
টেকনাফে রোহিঙ্গা ডাকাতের হামলায় ভাই-বোন গুলিবিদ্ধ
টেকনাফ রোহিঙ্গা ক্যাম্প -ফাইল ফটো

কক্সবাজারের টেকনাফ উপজেলায় আশ্রয় শিবিরে রোহিঙ্গা ব্যবস্থাপনা কমিটির সদস্য সৈয়দ আহমদের ঘরে হামলা চালিয়েছে রোহিঙ্গা ‘ডাকাত কামাল’ গ্রুপের সদস্যরা।

শুক্রবার উপজেলার হ্নীলা ইউনিয়নের নয়াপাড়া রেজিস্টার্ড রোহিঙ্গা আশ্রয় শিবিরের এইচ ব্লকে এ ঘটনা ঘটে।

রোহিঙ্গা ডাকাতের হামলায় সৈয়দ আহমদের ভাই মো. রফিক (২৭) ও বোন রোজিনা আক্তার (৩২) গুলিবিদ্ধ হন। তারা নয়াপাড়া রেজিস্টার্ড রোহিঙ্গা আশ্রয় শিবিরের এইচ ব্লকের ৬৩৪/১ নম্বর শেডের বাসিন্দা সুলতান আহমদের সন্তান।

Advertisement

১৬ আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) অধিনায়ক অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ হাসান বারী নূর এ তথ্য নিশ্চিত করেছেন।

এপিবিএন ও প্রত্যক্ষদর্শীরা জানান, শুক্রবার সকালে রোহিঙ্গা ‘ডাকাত কামাল’ গ্রুপের সক্রিয় সদস্য মোহাম্মদ আলম, সাদ্দাম হোসেন ও  ৮-১০ জন অস্ত্রধারী আশ্রয় শিবিরে ঢুকে রোহিঙ্গা ব্যবস্থাপনা কমিটির সদস্য সৈয়দ আহমদের ঘরে হামলা করে। এ সময় তারা ৮ থেকে ১০টি গুলি ছোঁড়ে। এতে সৈয়দ আহমদের ভাই মো. রফিক ও রোজিনা আক্তার গুলিবিদ্ধ হন। তাদেরকে  উদ্ধার করে আশ্রয় শিবির-সংলগ্ন আইপিডি হাসপাতালে ভর্তি করা হয়েছে। বর্তমানে তারা সেখানে চিকিৎসাধীন আছেন।

টেকনাফ মডেল থানার ওসি মো. আবদুল হালিম বলেন, এ ব্যাপারে তিনি অবগত আছেন। তবে এ ঘটনায় এখনো পর্যন্ত কেউ থানায় কোনো অভিযোগ করেননি।

ডেইলি-বাংলাদেশ/আরএম
লিংক সফলভাবে কপি হয়েছে!