ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

কুমিল্লায় ইয়াবাসহ ২ রোহিঙ্গা আটক

কুমিল্লা প্রতিনিধি
প্রকাশিত: ২১:৫৮, ১১ ফেব্রুয়ারি ২০২৩
কুমিল্লায় ইয়াবাসহ ২ রোহিঙ্গা আটক
আটককৃত রোহিঙ্গারা- ছবি: ডেইলি বাংলাদেশ

কুমিল্লায় ৫০০ পিস ইয়াবাসহ দুই রোহিঙ্গাকে আটক করেছেন জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের সদস্যরা।

শনিবার সকাল সাড়ে ৯টার দিকে কুমিল্লার পদুয়ার বাজার বিশ্বরোড এলাকা থেকে তাদের আটক করা হয়। আটককৃতরা হলেন- কক্সবাজার জেলার উখিয়ার বালুখালী রোহিঙ্গা ক্যাম্পের নুরুল আলমের ছেলে মো. ইউনুস এবং নুরুল হকের ছেলে ইসমাইল।

কুমিল্লা জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের সহকারী পরিচালক চৌধুরী ইমরুল হাসান জানান, দুই রোহিঙ্গাকে ইয়াবাসহ পদুয়ার বাজার বিশ্বরোড থেকে আটক করা হয়। পরে তাদের বিরুদ্ধে সদর দক্ষিণ মডেল থানায় একটি নিয়মিত মামলা দায়ের করা হয়।

Advertisement

সদর দক্ষিণ থানার ওসি দেবাশীষ চৌধুরী জানান, মামলা দায়ের করে আটককৃত দুই রোহিঙ্গাকে আদালতে পাঠানো হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/এইচএন
লিংক সফলভাবে কপি হয়েছে!