ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

টেকনাফে রোহিঙ্গাসহ আটক ৪

টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি
প্রকাশিত: ১৪:০০, ৮ ফেব্রুয়ারি ২০২৩
টেকনাফে রোহিঙ্গাসহ আটক ৪
গ্রেফতারকৃতরা- ছবি: ডেইলি বাংলাদেশ

কক্সবাজারের টেকনাফ উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে এক রোহিঙ্গাসহ চারজনকে আটক করা হয়েছে। এ সময় ৪০ হাজার ইয়াবা উদ্ধার করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর (ডিএনসি)।

সোমবার রাত ১২টা থেকে মঙ্গলবার দুপুর ২টা পর্যন্ত টেকনাফ পৌর এলাকা ও হ্নীলা ইউনিয়ন থেকে তাদের আটক করা হয়। 

আটককৃতরা হলেন- উপজেলার হ্নীলা ইউপি আলীখালী ২৫ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের ব্লক-ডি বাসিন্দা জাফর আহমদের ছেলে সৈয়দ নুর, টেকনাফ সদর ইউপির ডেইলপাড়া এলাকার শফিক ও পৌরসভার উত্তর ডেইল পাড়ার আল শাহাদাত এবং পৌরসভার কায়ুকখালী পাড়া এলাকার সোহেল।

Advertisement

টেকনাফ ডিএনসির সহকারী পরিচালক সিরাজুল মোস্তফা জানান, গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার হ্নীলা এলাকায় অভিযান চালিয়ে ১০ হাজার ইয়াবাসহ রোহিঙ্গা সৈয়দ নুরকে আটক করা হয়। অপরদিকে টেকনাফ পৌরসভার হোটেল দ্বীপ প্লাজা মার্কেটের সামনে অভিযান চালিয়ে ১০ হাজার ইয়াবাসহ শফিক ও শাহাদাতকে আটক করা হয়। পরে কায়ুকখালী পাড়া এলাকা থেকে সোহেল রানাকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে ২০ হাজার ইয়াবা উদ্ধার করা হয়। 

তিনি আরো জানান, উদ্ধারকৃত ইয়াবাসহ আটককৃতদের টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/এসআরএস
লিংক সফলভাবে কপি হয়েছে!