ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

উখিয়া কলেজ: এইচএসসিতে ফল বিপর্যয়ের কারণ রোহিঙ্গা ক্যাম্প

কক্সবাজার প্রতিনিধি
প্রকাশিত: ১৫:০৮, ৯ ফেব্রুয়ারি ২০২৩
উখিয়া কলেজ: এইচএসসিতে ফল বিপর্যয়ের কারণ রোহিঙ্গা ক্যাম্প
ফাইল ফটো

এইচএসসি পরীক্ষার ফলাফলে কক্সবাজারের উখিয়া কলেজের বিজ্ঞান বিভাগ থেকে পাস করতে পারেনি কোনো শিক্ষার্থী। ৬ শিক্ষার্থীর সবাই ফেল করেছে। অথচ সেই বিজ্ঞান বিভাগে শিক্ষকও আছেন ৬ জন।

ফল বিপর্যয়ের কারণ হিসেবে রোহিঙ্গা ক্যাম্পকে দায়ী করেছেন প্রতিষ্ঠানটির শিক্ষক-শিক্ষার্থীরা। তারা বলছেন, রোহিঙ্গা ক্যাম্পের এনজিওগুলোতে চাকরির কারণে লেখাপড়ার প্রতি বিমুখ হয়েছেন তারা। এ কারণেই এবারের এইচএসসিতে ফলাফল বিপর্যয় ঘটেছে।

বুধবার ঘোষিত এইচএসসি পরীক্ষার ফলাফলে উখিয়া কলেজে মারাত্মক বিপর্যয় ঘটেছে। কলেজের ৫৭০ জন পরীক্ষার্থীর মধ্যে পাস করেছে মাত্র ১৭২ জন। জিপিএ-৫ মাত্র একটি।

Advertisement

উখিয়ার গণমাধ্যম কর্মী রফিকুল ইসলাম জানান, তারা দীর্ঘদিন ধরে কোনো এইচএসসি পরীক্ষার্থীকে রোহিঙ্গা ক্যাম্পে এনজিওতে চাকরি না দেওয়ার দাবি জানিয়ে আসছেন। কিন্তু তাতে কর্ণপাত করেনি কেউ। রোহিঙ্গাদের সেবা দিতে গিয়ে শিক্ষা হারাচ্ছেন তারা। অথচ রোহিঙ্গারা উল্টো এই সুযোগ নিচ্ছে।

উখিয়া কলেজের অধ্যক্ষ অজিত কুমার দাশ জানান, শিক্ষার্থীদের বেশিরভাগই রোহিঙ্গা ক্যাম্পে এনজিওতে চাকরি করে। এ কারণে ঠিকমতো কলেজেও আসে না। এমনকি অভিভাবকদেরও এ বিষয়ে সচেতন করা যায়নি। এটাই ফলাফল বিপর্যয়ের একমাত্র কারণ।

উখিয়ার রাজাপালং ইউপি চেয়ারম্যান জাহাঙ্গীর আলম চৌধুরী জানান, শিক্ষার্থীরা কলেজ বাদ দিয়ে এনজিওমুখী হওয়ায় ফলাফলে এমন বিপর্যয় হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/এসআরএস
লিংক সফলভাবে কপি হয়েছে!