ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

ক্যাম্পে রোহিঙ্গা সন্ত্রাসীদের গুলিতে যুবক নিহত 

কক্সবাজার প্রতিনিধি
প্রকাশিত: ১৫:৫১, ৫ ফেব্রুয়ারি ২০২৩
ক্যাম্পে রোহিঙ্গা সন্ত্রাসীদের গুলিতে যুবক নিহত 
রোহিঙ্গা ক্যাম্প- ফাইল ফটো

কক্সবাজারের উখিয়ার ক্যাম্পে রোহিঙ্গা সন্ত্রাসীদের গুলিতে নুরুল বশর নামে এক যুবক নিহত হয়েছেন।

রোববার ভোরে উখিয়ার কুতুপালং রোহিঙ্গা ক্যাম্প-২ এর আব্দুর রশিদের বসতঘরের পাশ থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত নুরুল বশর একই ক্যাম্পের আব্দুস সালামের ছেলে। নুরুল বশর ক্যাম্পের একটি এনজিও’র নাইট গার্ড ছিলেন।

১৪ এপিবিএন এর অধিনায়ক অতিরিক্ত ডিআইজি সৈয়দ হারুন অর রশিদ বিষয়টি নিশ্চিত করেছেন।

Advertisement

তিনি জানান, ভোরে নুরুল বশর নামে এক রোহিঙ্গা এনজিওকর্মী ডিউটি শেষে বাড়ি ফিরছিলেন। পথে রোহিঙ্গা সন্ত্রাসীরা তাকে গুলি করে পালিয়ে যান। তার লাশ কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পের আব্দুর রশিদের বসতঘরের পাশে পড়ে ছিল। তার মাথা ও পিঠে গুলির চিহ্ন রয়েছে। লাশ উদ্ধার করে সদর হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় জড়িতদের গ্রেফতার করতে অভিযান অব্যাহত রয়েছে।

ডেইলি-বাংলাদেশ/এইচএন
লিংক সফলভাবে কপি হয়েছে!