জানা গেছে, ২০২২ সালে ৩১টি হত্যাকাণ্ড ঘটেছে রোহিঙ্গা ক্যাম্পে। একই বছরের এপ্রিল থেকে অক্টোবর মাস পর্যন্ত রোহিঙ্গা বাসিন্দা মোহাম্মদ ইসমাইলের চার আত্মীয়কে খুন করে সন্ত্রাসীরা। অপহরণ করা হয়েছিল তাকেও। তবে তার বাম হাত ও পা কাটার পর খালে ফেলে দেয় রোহিঙ্গা দুর্বৃত্তরা।
রোহিঙ্গা নেতা নজিবুল্লাহ বলেন, ক্যাম্পে হত্যার ঘটনা অতীতের সব রেকর্ড ছাড়িয়ে গেছে। বাদ যাচ্ছেন না নেতারাও। সন্ত্রাসীদের কারণে ক্যাম্পে বাড়ছে ভয় ও উদ্বেগ।
.png)
কক্সবাজারের পুলিশ সুপার মাহফুজুল ইসলাম বলেন, রোহিঙ্গাদের অপরাধ ঠেকাতে নিরবচ্ছিন্ন কাজ করছে পুলিশ, র্যাব, বিজিবি, এপিবিএন ও কোস্টগার্ড। এরই মধ্যে অনেক রোহিঙ্গা সন্ত্রাসীকে আইনের আওতায় আনা হয়েছে। বাকিদেরও আমরা শনাক্ত করছি।