মঙ্গলবার সকাল ১০টার দিকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরের ইমিগ্রেশন থেকে তাদের আটক করা হয়। বুধবার বিষয়টি নিশ্চিত করেন বিমানবন্দরের পুলিশের বিশেষ শাখার (এসবি) কর্মকর্তারা।
আটককৃতরা হলেন- শাহিন আক্তার, তাসনুভা জেরিন ও মোহাম্মাদ তুষার। এছাড়া রোহিঙ্গা দুই কিশোর-কিশোরীর তুষার হোসেন ও তানিশা হোসেনকে বিমানবন্দর থানা পুলিশ হেফাজতে নেয়া হয়েছে।
.png)
জানা গেছে, সন্তান পরিচয় দিয়ে রোহিঙ্গা দুই কিশোর-কিশোরীর জন্মনিবন্ধন তৈরি করেন শাহিনা আক্তার। এরপর সেই জন্মনিবন্ধন দিয়ে তাদের পাসপোর্ট করেন তিনি। মঙ্গলবার মালয়েশিয়ায় পাচারের সময় ইমিগ্রেশন পুলিশের হাতে ধরা পড়েন তিনজন। এর মধ্যে শাহিন আক্তার ও তাসনুভা জেরিন সম্পর্কে মা-মেয়ে। আর তাদের কাজে সহযোগিতা করছিলেন চক্রের সদস্য মোহাম্মাদ তুষার।