মঙ্গলবার বেলা ১১টার দিকে ওই গ্রামের মোফাজ্জল খানের বাড়িতে ওএমএস’র আটা মজুত আছে; এমন তথ্যের ভিত্তিতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জ্যোতি বিকাশ চন্দ্র।
শরীয়তপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জ্যোতি বিকাশ চন্দ্র বলেন, গোপন সংবাদের ভিত্তিতে বেলা ১১টার দিকে পৌরসভার উত্তর বালুচড়া এলাকা থেকে খাদ্য অধিদফতরের ৫০ কেজি বস্তার ৫টি বস্তায় ২৫০ কেজি আটা জব্দ করি। এছাড়া মোফাজ্জল খানকে অবৈধভাবে আটা মজুতের দায়ে ১০ হাজার টাকা জরিমানা করেছি। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে মোফাজ্জল খানের তথ্য অনুযায়ী এমএস- ডিলার ইয়াকুব আলী পাহাড়কে পাঁচ কেজির স্থানে বস্তাভর্তি আটা বিক্রির দায়ে ডিলারশিপ স্থগিত করে দেওয়া হয়েছে। তদন্তপূর্বক পরবর্তীতে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
.png)