ঢাকা,  বুধবার   ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

বেশি লাভে জুতা বিক্রি, ২ প্রতিষ্ঠানকে জরিমানা

নোয়াখালী প্রতিনিধি
প্রকাশিত: ১৬:৫৯, ১০ এপ্রিল ২০২৩
বেশি লাভে জুতা বিক্রি, ২ প্রতিষ্ঠানকে জরিমানা
বেশি লাভে জুতা বিক্রি করায় ২ প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়- ছবি: ডেইলি বাংলাদেশ

নোয়াখালীতে বেশি লাভে জুতা বিক্রি করায় দুইটি জুতার শোরুমকে জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর।  

সোমবার দুপুরে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের নোয়াখালী কার্যালয়ের সহকারী পরিচালক কাওছার মিয়ার নেতৃত্বে জেলার মাইজদী বাজারে এ অভিযান চালানো হয়।

সহকারী পরিচালক কাওছার মিয়া জানান, আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে জেলার মাইজদী বাজারে জুতা এবং কাপড়ের শোরুমে ভোক্তা অধিদফতর অভিযান চালায়। এ সময় সদর উপজেলার সুপার মার্কেটে ভোক্তা অধিদফতরের অভিযানে বেশি দামে জুতা বিক্রি করায় অ্যাবি ও গেইট মহল সুজ নামে দুইটি প্রতিষ্ঠানকে পাঁচ হাজার টাকা করে মোট ১০ হাজার জরিমানা করা হয়। একই অভিযোগে গালিব কাপড়ের শোরুমকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

Advertisement
ডেইলি-বাংলাদেশ/এইচএন
লিংক সফলভাবে কপি হয়েছে!