অপরিচ্ছন্ন, অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য তৈরি ও মূল্য তালিকা না থাকায় চাঁদপুরের মতলব বাজারে ৬ ব্যবসা প্রতিষ্ঠানকে ২১ হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর।
রোববার দুপুরে বাজার তদারকি অভিযান পরিচালনা করেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফদর চাঁদপুর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক নুর হোসেন রুবেল।
.png)
তিনি জানান, নিয়মিত বাজার তদারকির অংশ হিসেবে রোববার মতলব বাজারে ইফতার আইটেম, মুদি, মুরগি, কলা, জুতা, পোশাক, ফল ও প্রসাধনীর দোকানে অভিযান পরিচালনা করা হয়।
অভিযানকালে অপরিচ্ছন্ন, অস্বাস্থ্যকর পরিবেশে ইফতার তৈরি ও বিক্রি, মূল্য তালিকা না থাকা, পণ্যের গায়ে সর্বোচ্চ খুচরা বিক্রয় মূল্য না থাকায় আদি গান্ধী ঘোষকে ৫ হাজার, মিলন ঘোষকে ৫ হাজার, রফিক কসমেটিকসকে ৩ হাজার, রফিক স্টোরকে ২ হাজার ও আরিফ ব্রয়লারকে ১ হাজার টাকাসহ ৬ প্রতিষ্ঠানকে ২১ জরিমানা করা হয়।
একই সময়ে এসব ব্যবসায়ীদের আইনগত সতর্ক করা হয়েছে। অভিযান পরিচালনায় সহযোগিতা করেন মতলব দক্ষিণ থানা পুলিশ। এ ধরনের অভিযান পরিচালনা অব্যাহত থাকবে বলে জানান এই কর্মকর্তা।