সোমবার সকালে অধিদফতরের সহকারী পরিচালক নাসরিন আক্তার ও মো. আনিছুর রহমানের নেতৃত্বে পরিচালিত অভিযানে এ জরিমানা করা হয়।
সহকারী পরিচালক মো. আনিছুর রহমান বলেন, অস্বাস্থ্যকর পরিবেশে রান্না, খাবারে ক্ষতিকর রং ব্যবহার, পোকাধরা বেগুন দিয়ে বেগুনি তৈরি ও মোড়কজাত আইন লঙ্ঘন করায় কাচ্চি ডাইনকে আড়াই লাখ টাকা জরিমানা করা হয়। পাশাপাশি অস্বাস্থ্যকর পরিবেশে রান্না করায় জামান হোটেলকেও ২০ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া অননুমোদিত ও মেয়াদোত্তীর্ণ কসমেটিকস বিক্রি করায় চকবাজারের বালি আর্কেডের ব্র্যান্ড এভিনিউকে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়।
.png)
তিনি আরো বলেন, ভোক্তাদের স্বার্থ ক্ষুণ্ন হয় এমন যেকোনো অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর জিরো টলারেন্স নীতিতে রয়েছে। আমাদের অভিযান অব্যাহত থাকবে।