এছাড়া প্রদর্শন করতে হবে গাড়ির ভাড়ার মূল্য তালিকা। নির্দিষ্ট গন্তব্যে পৌঁছার আগেই গাড়ি থেকে মাঝপথে যাত্রীকে নামিয়ে দিয়ে ও এসি গাড়ির ভাড়া নেয়ার শর্তে সার্বক্ষণিক এসি সরবরাহ না করলে পরিবহনের বিরুদ্ধে ব্যবস্থার পাশাপাশি আইন অনুযায়ী জরিমানা করা হবে।
তাই ঈদ যাত্রা স্বস্তিদায়ক করতে আইন মেনে ব্যবসা পরিচালনার জন্য পরিবহন মালিক ও শ্রমিক সংগঠনের প্রতি আহ্বান জানিয়েছে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদফতর।
.png)
রাজধানীর কারওয়ান বাজার টিসিবি ভবনে পরিবহন মালিক ও শ্রমিক সংগঠনের নেতাদের সঙ্গে ভোক্তা অধিদফতরের মতবিনিময় সভায় এ আহ্বান জানান অধিদফতরের মহাপরিচালক (অতিরিক্ত সচিব) এএইচএম সফিকুজ্জামান।
সভায় আরো উপস্থিত ছিলেন অধিদফতরের পরিচালক মনজুর মোহাম্মদ শাহরিয়ারসহ অধিদফতরের প্রধান কার্যালয়ের উপপরিচালক ও সহকারী পরিচালক, বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)-এর প্রতিনিধি, বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির মহাসচিব, বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের সভাপতি প্রমুখ।