ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

আড়িয়াল খাঁ নদে মিলল অজ্ঞাত লাশ

ফরিদপুর প্রতিনিধি
প্রকাশিত: ২২:২৭, ১ এপ্রিল ২০২৩
আড়িয়াল খাঁ নদে মিলল অজ্ঞাত লাশ
প্রতীকী ছবি

ফরিদপুরের ভাঙ্গায় আড়িয়াল খাঁ নদ থেকে অর্ধগলিত অবস্থায় অজ্ঞাতনামা এক মধ্যবয়সী ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। মৃত ব্যক্তির বয়স আনুমানিক ৫২ বছর হবে।

শনিবার (১ এপ্রিল) বিকালে ৯৯৯ নম্বরে ফোন পেয়ে ভাঙ্গা উপজেলার নাসিরাবাদ ইউনিয়নের দরগা বাজার এলাকা থেকে লাশটি উদ্ধার করে পুলিশ।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, নদীর স্রোতে লাশটি ভেসে আসে দরগা বাজার ঘাটে। পরবর্তীতে স্থানীয়রা জরুরি সেবা ৯৯৯ এ ফোন করলে পুলিশ এসে লাশ উদ্ধার করে থানা হেফাজতে নেওয়া হয়। 

Advertisement

এ বিষয়ে ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জিয়ারুল ইসলাম বলেন, ৯৯৯ নম্বরে ফোন পেয়ে অতিরিক্ত পুলিশ সুপার হেলালউদ্দিনসহ  পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছে লাশটি উদ্ধার করে থানায় নিয়ে আসে। 

তিনি আরো বলেন, লাশের মুখ দেখে পরিচয় শনাক্তের উপায় নেই। মুখ থেঁতলে দেওয়া হয়েছে। নৌ পুলিশ সুরতহাল রিপোর্ট তৈরি করে লাশ মর্গে পাঠিয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
 

ডেইলি-বাংলাদেশ/কেবি
ট্যাগ: ফরিদপুর
লিংক সফলভাবে কপি হয়েছে!