ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

ফরিদপুরে ভ্রাম্যমাণ আদালতে ৮ ব্যবসায়ীকে জরিমানা

ফরিদপুর প্রতিনিধি
প্রকাশিত: ২১:২৭, ২৩ মার্চ ২০২৩
ফরিদপুরে ভ্রাম্যমাণ আদালতে ৮ ব্যবসায়ীকে জরিমানা
ফরিদপুরে ভ্রাম্যমাণ আদালতে ৮ ব্যবসায়ীকে জরিমানা -ছবি: ডেইলি বাংলাদেশ

ফরিদপুরের সালথায় পাইকারি ও খুচরা পর্যায়ে ৮ দোকানদারকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। পবিত্র মাহে রমজান উপলক্ষে নিত্যপণ্যের বাজার মনিটরিংয়ের অংশ হিসেবে মূল্য তালিকা প্রদর্শন, অস্বাভাবিক দাম বৃদ্ধিসহ বিভিন্ন বিষয়ের দায়ে তাদেরকে জরিমানা করা হয়।

এ সময় মুদি দোকানদার দুলাল মীর, ফজল আলী, মাংস ব্যবসায়ী কুদ্দুস মোল্লা, সাগর ইসলাম, বিল্লাল, লুৎফর, ইরানসহ মোট ৮ ব্যবসায়ীকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে প্রত্যেককে ১ হাজার টাকা করে ৮ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

বৃহস্পতিবার (২৩ মার্চ) বিকেল পাঁচটার দিকে সালথা সদর বাজারে অভিযান পরিচালনা করা হয়। অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সালাহউদ্দিন আইয়ূবী। এ সময় উপজেলা মৎস্য অফিসার রাজীব রায়সহ সালথা পুলিশের একটি টিম অভিযানে সহায়তা করেন।

Advertisement

নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সালাহউদ্দিন আইয়ূবী বলেন, পবিত্র মাহে রমজান উপলক্ষে বাজার মনিটরিং করা হয়েছে। বিভিন্ন অপরাধে ৮ জন ব্যবসায়ীকে মোট ৮ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।

 

ডেইলি-বাংলাদেশ/এমআই
লিংক সফলভাবে কপি হয়েছে!