ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

ফরিদপুরে বাসের ধাক্কায় নিহত ২

ফরিদপুর প্রতিনিধি
প্রকাশিত: ১৯:৪৬, ২২ মার্চ ২০২৩
ফরিদপুরে বাসের ধাক্কায় নিহত ২
প্রতীকী ছবি

ফরিদপুরের নগরকান্দা উপজেলায় অটোরিকশায় বাসের ধাক্কায় শিশুসহ দুইজন নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় আরো তিনজন আহত হয়েছেন।

বুধবার বিকেল সাড়ে ৪টার দিকে নগরকান্দা উপজেলার কাইল্লারমোড় এলাকায় ঢাকা-খুলনা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- ফরিদপুরের সালথা উপজেলার তুগুলদিয়া গ্রামের মোস্তাক আহম্মদের স্ত্রী মর্জিনা বেগম এবং একই গ্রামের মো. আজগরের তিন বছর বয়সী ছেলে ইসমাইল। তবে আহতদের নাম-পরিচয় জানা যায়নি।

ভাঙ্গা হাইওয়ে থানার ওসি তৈমুর ইসলাম জানান, কাইল্লারমোড় এলাকায় সেবা গ্রিন লাইন পরিবহনের একটি বাস একটি অটোরিকশাকে ধাক্কা দেয়। এতে অটোরিকশায় থাকা দুই যাত্রী ঘটনাস্থলেই নিহত হয়েছেন। এ সময় আহত হন আরো কয়েকজন যাত্রী। আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। এছাড়া দুর্ঘটনাকবলিত গাড়ি দুইটি উদ্ধার করা হয়েছে।

Advertisement
ডেইলি-বাংলাদেশ/এইচএন
লিংক সফলভাবে কপি হয়েছে!