বৃহস্পতিবার ভোর সাড়ে ৪টার দিকে ঢাকা-নওগাঁ মহাসড়কের আদমদীঘি বাসস্ট্যান্ডে এ দুর্ঘটনা ঘটে। নিহত মাসুদ রানা আদমদীঘি সদর ইউনিয়নের সুদিন গ্রামের হাসেম আলীর ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানান, বৃহস্পতিবার ভোরে অটোরিকশা নিয়ে বাসস্ট্যান্ড পারাপার হচ্ছিলেন মাসুদ রানা। এ সময় ঢাকা থেকে নওগাঁগামী একটি বাস অটোরিকশাটিকে ধাক্কা দেয়। এ সময় অটোরিকশাটি প্রায় ৫০ গজ দূরে ছিটকে গিয়ে দুমড়ে-মুচড়ে যায়। এতে ঘটনাস্থলেই মারা যান অটোচালক।
.png)
আদমদীঘি থানার ওসি রেজাউল করিম বলেন, ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।