নিহত সায়মুন (১২) জেলার কসবা পৌরসভার কৃষ্ণপুর এলাকার ফারুক মিয়ার ছেলে।
কসবা থানার ওসি মো. মহিউদ্দিন জানান, বুধবার দুপুরে উপজেলার কসবা-নয়নপুর আঞ্চলিক সড়কের কসবা পশ্চিম ইউপির আকছিনা বটতলী এলাকায় একটি সিএনজিচালিত অটোরিকসা নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে পড়ে উল্টে যায়। এতে ঘটনাস্থলেই সায়মুনের মৃত্য হয়। জরুরি সেবা ৯৯৯ এর মাধ্যমে এমন খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নিহত কিশোরের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে মর্গে পাঠানো হয়। ঘাতক সিএনজিকে আটক করা হয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
.png)