ফরিদপুরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ ১ম আদালতের বিচারক অশোক কুমার দত্ত মঙ্গলবার এ আদেশ দেন। তবে ছাত্রদল নেতার কারাদণ্ড হওয়ার বিষয়টি বৃহস্পতিবার নিশ্চিত করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
জানা গেছে, ২০০৭ সালের ৪ ডিসেম্বর কোতোয়ালি থানায় আব্দুল আল মামুন রতনের বিরুদ্ধে দ্রুত বিচার আইনে একটি মামলা হয়। মামলা নং-১০। ঐ মামলায় ২০২২ সালে নিম্ন আদালতে সাড়ে তিন বছরের সাজা হওয়ার পরে জেলা জজ আদালতে আপিল করেন রতন। আপিলে তার সাজা কমিয়ে ঐ বছরের জুনে ২ বছর ও ২ হাজার টাকা জরিমানা করে আদালত এ রায় দেন। রায়ের সময় আসামি পলাতক ছিলেন। পরে আবার এই রায়ের জন্য আপিল শুনানি করেন রতন।
.png)
সেই মামলায় অতিরিক্ত শুনানির জন্য আদালতে মঙ্গলবার হাজিরা দেন রতন। আদালত আপিল শুনানি শেষে রতনকে আইনশৃঙ্খলা বিঘ্নকারী অপরাধ আইন ২০০২ এর ৪(১) ধারায় ২ বছরের সশ্রম কারাদণ্ড এবং ২ হাজার টাকা অর্থদণ্ড অনাদায়ে আরো ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড বহাল রেখে তাকে কারাগারে পাঠানো হয়।