ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

লক্ষ্মীপুরে ছাত্রদলের কমিটিতে অছাত্ররা

লক্ষ্মীপুর প্রতিনিধি
প্রকাশিত: ১৬:৫১, ৩০ মার্চ ২০২৩
লক্ষ্মীপুরে ছাত্রদলের কমিটিতে অছাত্ররা
লক্ষ্মীপুর জেলার ম্যাপ- ফাইল ফটো

লক্ষ্মীপুর সদর উপজেলার লাহারকান্দি ইউনিয়ন ছাত্রদলের কমিটিতে রাজমিস্ত্রি, চাকরিজীবীসহ অছাত্রদের পদ দেওয়া হয়েছে। এতে সাধারণ নেতাকর্মীরা ক্ষুব্ধ হয়েছেন।

সম্প্রতি লক্ষ্মীপুর সদর উপজেলা পূর্ব ছাত্রদল এ কমিটি ঘোষণা করে। সদর উপজেলা পূর্ব ছাত্রদলের আহ্বায়ক দেলোয়ার হোসেন ভূঁইয়া বাবু এবং সদস্য সচিব বায়েজিদ হোসেন ভূঁইয়া স্বাক্ষরিত দলীয় প্যাডে এ কমিটি অনুমোদন দেওয়া হয়।

সাধারণ নেতাকর্মীদের অভিযোগ- টাকার বিনিময়ে অযোগ্য, অছাত্র ও বিভিন্ন পেশার লোক দিয়ে এ কমিটি গঠন করা হয়েছে। কমিটি ঘোষণার আগে পদ প্রত্যাশীদের বায়োডাটা জমা নেয়া হয়। তবে তাদের মধ্যে কাউকে কমিটিতে রাখা হয়নি। কমিটিতে যাদের পদ দেওয়া হয়েছে, তাদের অনেকেই বায়োডাটা জমা দেননি বলেও অভিযোগ পদবঞ্চিত নেতাদের।

Advertisement

লাহারকান্দি ইউনিয়ন ঘোষিত কমিটির সভাপতি আবদুল আজিজ লক্ষ্মীপুর জেলা জজ কোর্টের একজন আইনজীবীর মুহুরি। তার ছাত্রত্ব নেই। সহ-সভাপতি মুন্না মাহমুদ একজন রাজমিস্ত্রি। আরেক সহ-সভাপতি রাব্বিনও অছাত্র। কমিটির সাধারণ সম্পাদক কাজী নজরুল ইসলাম, যুগ্ম সম্পাদক শুভ ভূঁইয়া এবং মো. সুজন অছাত্র। এছাড়া শুভ ভূঁইয়া ঢাকায় চাকরি করেন।

ঐ কমিটির সাধারণ সম্পাদক প্রার্থী মো. গিয়াস উদ্দিন শান্ত জানান, তার প্রতিপক্ষ কেউ ছিলেন না। নিয়ম অনুযায়ী তার সাধারণ সম্পাদক হওয়ার কথা। কিন্তু তাকে কমিটিতে ঐ পদ দেওয়া হয়নি। এছাড়া সাংগঠনিক সম্পাদক প্রার্থী মো. রাজু, মো. জুয়েল হোসেন, ফজলে রাব্বিকে কমিটিতেই রাখা হয়নি। এমন আরো অনেক যোগ্য নেতা এ কমিটিতে পদবঞ্চিত হয়েছেন।

ডেইলি-বাংলাদেশ/এইচএন
লিংক সফলভাবে কপি হয়েছে!