ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ শিক্ষা ]

ছাত্রদলের দুই নেতা বহিষ্কার

রাবি প্রতিনিধি
প্রকাশিত: ১৫:৪৯, ১৯ মার্চ ২০২৩
ছাত্রদলের দুই নেতা বহিষ্কার
ফাইল ফটো

রাজশাহীতে ছাত্রদলের দুই নেতাকে সংগঠনের শৃঙ্খলা পরিপন্থী কাজে জড়িত থাকার অভিযোগে সাময়িক বহিষ্কার করা হয়েছে।

বহিষ্কৃত দুই নেতা হলেন- রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) শাখা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মেহেদী হাসান ও আহসান হাবীব।

শনিবার কেন্দ্রীয় ছাত্রদলের সহ-দফতর সম্পাদক শাহরিয়ার হক মজুমদার শিমুল স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।

Advertisement

বিজ্ঞপ্তিতে বলা হয়, ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সিদ্ধান্ত মোতাবেক, সংগঠনের শৃঙ্খলা পরিপন্থী কাজে জড়িত থাকার সুস্পষ্ট অভিযোগের ভিত্তিতে রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) শাখা ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক মেহেদী হাসান ও যুগ্ম-আহ্বায়ক আহসান হাবীবকে সাময়িক বহিষ্কার করা হলো।

রোববার এ সিদ্ধান্ত অনুমোদন করেন ছাত্রদলের সভাপতি কাজী রওনকুল ইসলাম শ্রাবণ ও সাধারণ সম্পাদক সাইফ মাহমুদ জুয়েল।

ডেইলি-বাংলাদেশ/এআর
লিংক সফলভাবে কপি হয়েছে!